বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের চা শিল্পে কর্মরত কর্মচারীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যকরী সংসদের ত্রিবার্ষিক নির্বাচন

2026-06-22T14:34:36+00:00
2026-06-22T14:34:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশের চা শিল্পে কর্মরত কর্মচারীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যকরী সংসদের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবকটি পদে জয়লাভ করেছে জাকারিয়া-আমিনুর পরিষদ।

রোববার দেশের ১৬৭টি চা বাগানের আওতাধীন ১২টি অঞ্চলের ১২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ১৮২ জন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া আহমদ। তিনি পেয়েছেন ১ হাজার ৪৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আমিনুর রহমান। তিনি পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে কাওছার মিয়া ও কঙ্কন জ্যোতি উভয়েই ১ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম ১ হাজার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাশ পেয়েছেন ১ হাজার ৩৭২ ভোট। প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া পেয়েছেন ১ হাজার ২৮৪ ভোট এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বদরুল আলম ১ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন চা বাগানের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ চা শিল্পে কর্মরত কর্মচারীদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy