রূপগঞ্জে দুই ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে

2026-06-22T15:21:13+00:00
2026-06-22T15:21:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে দুই ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ২১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া আংশিক মালামালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে চট্টগ্রাম জেলার আকবর শাহ ও পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লাইন এলাকার সামসুল আলমের ছেলে মো. মুরাদ হোসেন (৩০) এবং সর্বাতলী এলাকার নাসির উদ্দীনের ছেলে রাসেল মিয়া (৩২)।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy