আড়াইহাজারে আবারো ডাকাতি আহত ৪, গ্রেফতার ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এক বাড়ীতে ডাকাতি করার পর তৃতীয়

2026-06-22T15:24:24+00:00
2026-06-22T15:24:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে আবারো ডাকাতি আহত ৪, গ্রেফতার ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এক বাড়ীতে ডাকাতি করার পর তৃতীয় দিনের মাথায় আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর এলাকায় এক বাড়ীতে ডাকাতির ঘটনায় ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আহতরা হচ্ছেন গৃহকত্রী নুরজাহান, ভাড়াটিয়া মুনমুন, তামিম এবং মুশফিক। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আক্রান্তরা জানায়, রাত ২টার দিকে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত মানেহর গ্রামের ব্যাবাসয়ি মোতালিবের বাড়ীর মেইন গেইটের তালা কেটে এবং র‌্যালিং টপকে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মোতালিব এবং তার বাড়ীর ভাড়াটিয়া মুশফিকের পরিবারের সকল সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ ৭০ হাজার টাকা, একটি আই ফোনসহ ৫টি মোবাইল ফোন এবং  আড়াই ভরি ওজনের স্বর্ণারংকার লুটে নেয়। এ ঘটনায় ধস্তাধস্তির সময় ডাকাত দলের এক সদস্য পাঁচগাও চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আরমান ওরফে বাবু (২৫) কে চিনে ফেলে গৃহকর্তা। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে গৃহকর্তার দেয়া তথ্য মতে পুলিশ আরমান বাবুকে গ্রেফতার করে। ওই সময় গ্রেফতার আরমান বাবুর শরীর কাঁদা মাখা ছিল বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন আরমান বাবুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন।

প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগে ১৯ জুন শুক্রবার দিবাগত রাতে ছুটিতে বাড়ীতে থাকা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কর্মরত এসিল্যান্ড আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা সাকিবুল হাসান নাহিদ বিদ্যুৎ চলে যাওয়ায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বাড়ীর পাশে রাস্তোয় অবস্থান করে গল্প করার সময় সশস্ত্র ডাকাত দল তাকেসহ ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে এবং রাইনাদী  আতাদী গ্রামের এক বাড়ীতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয় ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy