আখাউড়ায় জাইমা রহমানকে নিয়ে পোষ্ট, কিশোর আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোষ্ট করার অভিযোগে সাদিকুল

2026-06-22T15:26:11+00:00
2026-06-22T17:00:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাইমা রহমানকে নিয়ে পোষ্ট, কিশোর আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৪৪)
সাদিকুল ইসলাম সিয়াম
X

সাদিকুল ইসলাম সিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোষ্ট করার অভিযোগে সাদিকুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

রোববার মধ্যরাতে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগতসার গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সিয়াম উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মো. শাহনেওয়াজ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে উত্তর জগতসার গ্রামের একটি বাড়ি থেকে সিয়ামকে আটক করে। 

অভিযানে সহযোগিতায় ছিল ডিবি পুলিশ। জানা গেছে, ইংরেজি বানানে সাদিকুল ইসলাম সিয়াম নামের ফেসবুক আইডি থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে জায়মা রহমানের ফুটবল খেলার একটি ছবি দিয়ে অশ্লীল ও কুরূচিপূর্ণ পোষ্ট করে। বিষয়টি নজরে এলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক সহ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রথমে পোষ্ট জাইমা রহমানকে নিয়ে পোষ্ট দেওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেছে ভুলক্রমে পোষ্ট দিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে পোষ্ট ডিলেট করে দিয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy