শিবপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও

2026-06-22T15:31:02+00:00
2026-06-22T15:31:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা  ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২২ জুন) সকাল ১১ টায় নরসিংদীর শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,  শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy