রাজনগরে গরু চুরির ঘটনায় আটক যুুবক কারাগারে

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চুরির ঘটনায় একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে

2026-06-22T15:34:01+00:00
2026-06-22T15:34:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজনগরে গরু চুরির ঘটনায় আটক যুুবক কারাগারে
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চুরির ঘটনায় একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় গত ৯ জুন গভীর রাতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ মহলাল গ্রামের মহলাল বাজারের ব্যবসায়ী আছাদ মিয়ার খামার থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় ওই দিনই আছাদ মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বকসিকোনা গ্রামের সোনা মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (৩০)-কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,গরু চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy