কচুয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

কচুয়া উপজেলার সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

2026-06-22T15:42:51+00:00
2026-06-22T15:42:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কচুয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কচুয়া উপজেলার সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) মোঃ আসিফ হায়দার।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মুনিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy