পোরশায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা

2026-06-22T15:46:13+00:00
2026-06-22T15:46:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক শাহ।

“কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে”— এ বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক উপস্থাপন করেন। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী হয় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় শিশা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়া দুর্নীতিবিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy