চট্টগ্রামে অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের বহুল আলোচিত অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কারকাজে গতি আনতে সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো.

2026-06-22T16:53:16+00:00
2026-06-22T16:53:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৮৩)
চট্টগ্রামে অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান
X

চট্টগ্রামে অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রামের বহুল আলোচিত অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কারকাজে গতি আনতে সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।

শনিবার (২০ জুন) সিডিএ সম্মেলন কক্ষে চট্টগ্রামের সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) প্রকল্প এলাকার চলমান কাজের অগ্রগতি, গুণগত মান ও বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করতে সরেজমিনে পরিদর্শনে যান।

এ সময় সিডিএর প্রধান প্রকৌশলী, সচিব, প্রকল্প পরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তারা চলমান সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কাজের গতি ও মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনগণের উদ্দেশে সিডিএ চেয়ারম্যান বলেন, “বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাথ ঢালাই করে এবং নালায় ময়লা-আবর্জনা ফেলে পানি প্রবাহের পথ বন্ধ করে রাখা হয়েছে। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থেকে বারবার সড়কের ক্ষতি করছে। এ অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “এই শহর আমাদের সবার। নগরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার। জনসচেতনতা ছাড়া শুধু সরকারি উদ্যোগে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়।”

সিডিএ চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে ফুটপাথ ও নালা দখল করে পানি চলাচলের পথ বন্ধ করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা স্বেচ্ছায় অপসারণের নির্দেশ দেন।তিনি সতর্ক করে বলেন, “জনস্বার্থে প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাবদ্ধতা নিরসন, সড়কের স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং টেকসই নগর অবকাঠামো গড়ে তুলতে সিডিএর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব দিয়েছেন। আমি আমার সহকর্মীদের নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনে কাজ করে যাব। চট্টগ্রামকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy