ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবে: ডিসি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেন, নেত্রকোনার ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও

2026-06-22T17:21:42+00:00
2026-06-22T17:21:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবে: ডিসি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৪৫)
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান
X

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেন, নেত্রকোনার ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, ভাষা, সংস্কৃতি ও যুক্তিতর্কের চর্চায় নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা চর্চাকে বেগবান করতে ক্লাবগুলো সাহায্য করবে।

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় বিজ্ঞান, ভাষা, বির্তক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ। 

পরবর্তীতে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের শুভ উদ্ধোধন করেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy