বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার (২২ জুন) সকাল

2026-06-22T17:38:10+00:00
2026-06-22T17:38:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২৮)
মৃত ওসমান গনি
X

মৃত ওসমান গনি

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসমান গানি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগড় গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওসমান গনিকে মা-বাবা তার নানা বাড়ি রেখে চিকিৎসার জন্য বরিশাল যায়। এরপর ওই দিনই দুপুর থেকে নানা বাড়ির লোকজন ওসমান গনিকে খুজে পাইনি। 

বিভিন্ন স্থানে খোজ না পেয়ে এক পর্যায়ে সোমবার সকালে দেখতে পান বাড়ির পাশে মৃধা বাড়ির পুকুরে শিশুটির লাশ ভাসতে থাকে। এরপর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হয়েছে। তারপরেও বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy