বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার আটক

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ নামে

2026-06-22T17:40:21+00:00
2026-06-22T17:46:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার আটক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৫:৪৬ পিএম  (ভিজিট : ৭৫)
পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আটক টিকটকার ‘হিরো নানা’
X

পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আটক টিকটকার ‘হিরো নানা’

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ নামে  এক টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ। অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়। ঘটনাটি পর্যটনকেন্দ্রে বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।

সোমবার (২২ জুন) দুপুরে জয়পুরহাটের চণ্ডীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল মাবুদ স্থানীয়ভাবে ‘হিরো নানা’ নামে পরিচিত।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে এক চীনা পর্যটক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন। এ সময় আব্দুল মাবুদ তার অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন মন্তব্য করে বিব্রত করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই পর্যটকের সঙ্গে কথা বলার সময় আব্দুল মাবুদ একাধিক আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়।

পাহাড়পুর টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, বিষয়টি নজরে আসার পর টুরিস্ট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বদলগাছী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এখানে আগত বিদেশি পর্যটকদের সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy