ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন জব্দ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে

2026-06-22T18:33:08+00:00
2026-06-22T18:33:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন জব্দ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৪৫)
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।  এ সময় পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকান সিলগালা করেছে।

আজ সোমবার সকালে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের মনোহারি পট্টি, কসাইপট্টি ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  মো. তোতা মিয়া জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা শহরের মনোহরিপট্টি, পুরাতন কসাইপট্টি এবং আটাপট্টি চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এসময় তিনটি দোকান থেকে এক হাজার ২০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা করা হয়। একই সাথে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মনোহরিপট্টির মেসার্স বিল্লাল স্টোর, পুরাতন কসাইপট্টির মেসার্স শামীম স্টোর ও আটাপট্টির মেসার্স ফারুক স্টোরকে সীলগালা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।  ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন প্রদান করেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তোতা মিয়া।

অভিযানের  র‍্যাব-৮ ও ভোলা সদর থানার পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy