প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ২৪)

X
গলাচিপা-দশমিনায় প্রতিমন্ত্রী নুরের প্রতিনিধি মনোনীত হলেন আবু নাঈম
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় এলাকার সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, এমপি-এর প্রতিনিধি মনোনীত হয়েছেন আবু নাঈম।
আজ সোমবার (২২ জুন) প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্রের মাধ্যমে এই মনোনয়ন দেওয়া হয়।
মনোনীত আবু নাঈম গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের বাসিন্দা।
এখন থেকে তিনি ওই এলাকায় প্রতিমন্ত্রীর পক্ষে জনসাধারণের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন আবেদন ও অভিযোগ গ্রহণ করবেন। তবে এই মনোনয়ন কোনো প্রশাসনিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহন করবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে। আজ থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।