মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহবান বিচারপতি জাফর আহমেদের

মেহেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ বলেছেন, “আমরা যে যেখান থেকেই কাজ করি না কেন, রাষ্ট্রের পক্ষে

2026-06-22T19:08:22+00:00
2026-06-22T19:08:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহবান বিচারপতি জাফর আহমেদের
মেহেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ২৯)
বিচারপতি জাফর আহমেদ
X

বিচারপতি জাফর আহমেদ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ বলেছেন, “আমরা যে যেখান থেকেই কাজ করি না কেন, রাষ্ট্রের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করি। শুধু এটুকু মাথায় রেখে দায়িত্ব পালন করলে বিচারপ্রার্থী জনগণ বুঝতে পারবে রাষ্ট্র তাদের কথা ভাবে, তাদের কথা চিন্তা করে এবং তাদের একজন অংশীদার হিসেবে বিবেচনা করে। এই অনুভূতি নিয়েই যেন তারা ফিরে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

সোমবার সকালে মেহেরপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নির্মিত ‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে বিচারপতি জাফর আহমেদ ন্যায়কুঞ্জের নামফলক উন্মোচন করেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন এবং স্থাপনাটি পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “ন্যায়কুঞ্জের মাধ্যমে সাধারণ মানুষের সেবা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। মেহেরপুরের জনগণ বিচার বিভাগীয় সেবার ক্ষেত্রে আরও বেশি উপকৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির বলেন, “বিচারপ্রার্থী জনগণের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি বিচার বিভাগের মানবিকতার প্রতীক। আদালতে আসা সাধারণ মানুষকে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাদের বসার, বিশ্রামের কিংবা পানি পান করার মতো ন্যূনতম সুবিধাও অনেক ক্ষেত্রে থাকে না। ন্যায়কুঞ্জ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “মামলা-সংক্রান্ত কাজে আদালতে আসা মানুষ অন্তত এখানে বসে কিছুটা বিশ্রাম নিতে পারবেন এবং প্রয়োজনীয় প্রাথমিক সুবিধা পাবেন।”

এ সময় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। অনুষ্ঠান শেষে ন্যায়কুঞ্জ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. মাসুদ জামান, মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ নাজনীন রেহেনা, মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবারক মুমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেঘা গুপ্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সিভিল জজ (সদর) মো. মাসুদ রানা, পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সম্পাদক কামরুল হাসান, অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমানসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

বিচারপ্রার্থীদের জন্য বিশ্রাম ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে নির্মিত ন্যায়কুঞ্জ আদালত প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ ও মানবিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy