জিয়ানগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2026-06-22T19:30:52+00:00
2026-06-22T19:30:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৫)
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
X

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়াতনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ হেলাল উদ্দিন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাসরিফা পারভিন, মেডিকেল অফিসার, জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্স; খান মো. নাসির উদ্দিন, সভাপতি, প্রেস ক্লাব।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান,  উপজেলা রিপোর্টার্স ইউনিটি  সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক হাবিবুর রহমান কাজি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মশিউর রহমান, মেডিকেল অফিসার ডা. নাসরিফা পারভিন এবং প্রেস ক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলিত বালিকা বিদ্যালয় (পাড়েরহাট), এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয় (জিয়ানগর) এবং রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।

প্রথম রাউন্ডে চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়। জমজমাট ফাইনালে এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পিছনে ফেলে রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

প্রধান বক্তা বলেন, দূর্ণীতি প্রতিরোধ করতে হলে আমাদের দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রথমত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ও অর্থনৈতিক  সিস্টেম উন্নত করতে হবে তাহলেই দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy