শ্রীবরদীতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) বিকালে

2026-06-22T19:38:03+00:00
2026-06-22T19:38:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৩)
আলোচনা সভা
X

আলোচনা সভা

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সাংবাদিক তরিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ রুবেল, দ্বীপন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি'র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও  সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, বর্তমানে এ.আই এর যুগে কোনটি সঠিক কোনটি ভুল এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। বিবর্তনশীল সমাজে নতুন প্রেক্ষাপট তৈরি করছে। আমরা অনেকে ভূল তথ্য সত্য মনে করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। 

একটা প্রজন্ম তৈরি হয়েছে, যাদের জীবনের সাথে প্রযুক্তি জড়িত। এতে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যা প্রচলিত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবন পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy