চন্দনাইশে বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (২২ জুন) ভোররাতে বরকল, বৈলতলী

2026-06-22T19:48:40+00:00
2026-06-22T19:48:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৫৭)
৬ জন গ্রেফতার
X

৬ জন গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়  পরোয়ানামূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ জুন) ভোররাতে বরকল, বৈলতলী ইউনিয়ন ও গাছবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ এহছান প্রকাশ বুলু (৩১), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস‍‍্য মোঃ আবু জাফর ( ৫৭ ), বৈলতলী জাফরাবাদ রাশেদ চৌধুরীর ভাড়াটিয়া তারেকুর রহমান (১৯), একই এলাকার  আব্দুল মান্নান (৬১), বৈলতলী বাজারের জাফরাবাদ এলাকার জামাল উদ্দিন, গাছবাড়িয়া এলাকার রাজীব নাথ ( ৩৬)। 

এ ব‍্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy