আনোয়ারায় সার কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার কারখানা সারা বছর চালাতে পারি

2026-06-22T20:24:30+00:00
2026-06-22T20:24:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় সার কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৪৩)
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
X

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার কারখানা সারা বছর চালাতে পারি না। বিভিন্ন সময় গ্যাস সংকটের কারণে সমস্যা সৃষ্টি হয়। গ্যাসের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় শিল্প-কলকারখানা এবং তৃতীয় সার কারখানা।

সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন। 

সিইউএফএলে তিনি একটি গাছের চারা রোপণ করেন।  কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। কারখানাটির যে স্থাপিত উৎপাদনক্ষমতা ছিল, তার তুলনায় উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটি বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হয়। এজন্য এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কী কী পরিবর্তন আনতে হবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দল নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy