৪.৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে কয়েক

2026-06-22T21:53:37+00:00
2026-06-22T22:28:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪.৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১০:২৮ পিএম  (ভিজিট : ১১৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন অনুভূত হলে অনেকেই আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠার মতো অনুভূতি হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল, গভীরতা এবং রিখটার স্কেলে এর মাত্রা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছে।

ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অল্প সময়ের কম্পন হলেও রাতের এ ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy