আটঘরিয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকেই ৩ মাস

2026-06-23T12:57:40+00:00
2026-06-23T12:57:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পাবনার আটঘরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকেই ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (২২ জুন ২০২৬) আটঘরিয়া থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হন মোঃ মেহেদী হাসান (৪২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- আটঘরিয়া ব্র্যাকপাড়া এবং মোঃ গাফ্ফার মিয়া (৩৫), পিতা- মোঃ ইমারাত আলী, সাং- লক্ষণপুর, থানা- আটঘরিয়া, জেলা- পাবনা।

পরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় উভয় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy