গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপার বাদুরা বাজার এলাকায় কার্টুনের ভেতর থেকে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২২ জুন সোমবার রাত

2026-06-23T13:04:51+00:00
2026-06-23T13:04:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ২০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপার বাদুরা বাজার এলাকায় কার্টুনের ভেতর থেকে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ জুন সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার আমখোলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে কার্টুনটি খুলে এর ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পায়। এরপরে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।

স্থানীয়দের ধারণা, অতিগোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে যেতে পারে যে কেউ।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy