ভেড়ামারায় শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারার ১০ মাইলে মঙ্গলবার সকালে শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ট্রাকের হেলপার মনির

2026-06-23T14:36:12+00:00
2026-06-23T14:36:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার ১০ মাইলে মঙ্গলবার সকালে শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ট্রাকের হেলপার  মনির হোসেন (২২) বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়া -ভেড়ামারা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। 

বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই ট্রাক দশমাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এসময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এলাকাবাসী জানায়, স্থানটিতে মাঝে মধ্যেই সড়কে দুর্ঘটনা হয়, প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার নেই।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ভেড়ামারার ১০ মাইলে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy