ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার

2026-06-23T14:43:15+00:00
2026-06-23T14:43:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৬৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার আজিজুল রহমান, সদর উপজেলা বিআরডিবির চোয়ারম্যান আলী আজ্জম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস বিভিন্ন ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে পার্টনার ফিল্ড স্কুল চলে। এ পার্টনার স্কুলটা ১০ সপ্তাহব্যাপি ক্লাস চলে। পরে এই কৃষকদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়। পরবর্তীতে এই গ্রুপটা ওই এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে। 

পরিবেশবান্ধব সবজি চাষ করা, কিভাবে ধানের জমিতে পোকা মাকর রোধ করা যায়, আরো কিভাবে নতুন নতুন ধান ও ফসল চাষাবাদ করা যায়, নতুন প্রযুক্তি সম্পর্কে এ গ্রুপগুলি দক্ষ। এ গ্রুপগুলিকে নিয়ে প্রতিবছর একটা কংগ্রেস হয়। এটা কৃষকদের একটা মিলনমেলা। এখানে এসে তারা তাদের সংগঠনকে আরো কিভাবে দক্ষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ক্লাস নেওয়ার জন্যই এই কংগ্রেস।

তিনি আরো জানান, পার্টনার কংগ্রেসের আলোচনায় কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা, অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্টানে পার্টার কংগ্রেস সংক্রান্ত তথ্য উপস্হাপন করেন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতা। কংগ্রেসে সদর উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণী ও ৩০ জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্টানে উত্তম কৃষি চর্চা (GAP) ফলন ও জৈব প্রযুক্তি প্রদর্শন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy