নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পৌরসভার আয়োজনে রোববার দুপুরে পৌর মিলনায়তনে

2026-06-23T14:57:08+00:00
2026-06-23T14:57:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পৌরসভার আয়োজনে রোববার দুপুরে পৌর মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। এসময় বক্তৃতা দেন সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিক রেজা, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মণ্টু, জেলা এনসিপির সভাপতি মো. আব্দুল মজিদ, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল প্রমুখ।

সভায় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধানের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। এসব আলোচনার  মধ্যে বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিট লাইটের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম পৌর এলাকার দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ১০০ সেলাই মেশিন বিতরণের উদ্যোগের কথা জানিয়ে উপকারভোগি নির্বাচনে সমন্বয় কমিটির সহযোগিতা চান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy