কৃষি ও পুষ্টি খাদে নতুন সম্ভাবনা বার্তা নিয়ে বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর বেলাবোতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর

2026-06-23T15:35:20+00:00
2026-06-23T15:35:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কৃষি ও পুষ্টি খাদে নতুন সম্ভাবনা বার্তা নিয়ে বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৭৩)
কৃষি ও পুষ্টি খাদে নতুন সম্ভাবনা বার্তা নিয়ে বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত
X

কৃষি ও পুষ্টি খাদে নতুন সম্ভাবনা বার্তা নিয়ে বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবোতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলার  ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ,পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে এ কংগ্রেসে আলোচনা করা হয়। 

মঙ্গলবার (২৩ জুন)  উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর নরসিংদী উপপরিচালক কৃষিবিদ ড.মোহাম্মদ আজিজুল হক,প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইবনে নাইদ জুনাইদ , উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারন সম্পাদক আমিনুল হকসহ এবং বিভিন্ন ব্লকের কৃষি উপসহকারী বৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy