আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে রূপগঞ্জজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ

2026-06-23T15:45:20+00:00
2026-06-23T15:45:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে রূপগঞ্জজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৬)
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে রূপগঞ্জজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
X

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে রূপগঞ্জজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্থানে সমাবেশে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, সকালে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। একই সঙ্গে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুর নেতৃত্বেও আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

এদিকে রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ও সদস্য সচিব মাসুম বিল্লাহর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা মাঠে রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও তারা জানান।

সার্বিকভাবে দিনব্যাপী রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মসূচিগুলোকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy