বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ফিরহাদ সহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের মতো দলের আট শীর্ষ নেতা ও বিধায়কদের দলের বিরুদ্ধে গোপন বৈঠক ও বিদ্রোহীদের

2026-06-23T17:13:39+00:00
2026-06-23T17:13:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ফিরহাদ সহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৫০)
দলের বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ফিরহাদ সহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা
X

দলের বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ফিরহাদ সহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা

ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের মতো দলের আট শীর্ষ নেতা ও বিধায়কদের দলের বিরুদ্ধে গোপন বৈঠক ও বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (কালীঘাট তৃণমূল) থেকে বহিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউ টাউনের একটি হোটেলে সোমবার  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের সঙ্গে গোপন বৈঠক ও মঞ্চ ভাগ করার পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীকে শোকজ করেছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।  তবে সেই শোকজের উত্তর পাওয়ার আগেই কালবিলম্ব না করে মঙ্গলবার দুপুরে তাদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমসহ এই আটজন সিনিয়র নেতা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ‘আসল’ তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। অরূপ রায়কে এই নতুন কমিটির চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়। 

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের একটি বড় অংশ মমতার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হয়ে উঠলেও তার সাথে ছিলেন ফিরহাদ ও অরুপ রায়। এবার তাদেরই গুরুত্বপূর্ণ পদ দিয়ে নিজের দিকে টেনে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

এরআগে সোমবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ‘আসল তৃণমূল’ দলের চেয়ারম্যান হিসেবে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নির্বাচিত করা হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্র বলছে, গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন না হওয়ায় জরুরি ভিত্তিতে এ বৈঠক আহ্বান করা হয়। ২০২২ সালে সর্বশেষ কমিটি গঠনের পর নতুন কমিটি না হওয়াকে কেন্দ্র করেই সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এরপর ধ্বনি ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এবং অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

নতুন কাঠামোয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামান আনসারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য নিরীক্ষক নিয়োগের কথাও জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দলটির অভ্যন্তরে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরির ইঙ্গিত দিতে পারে। রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলের ভেতরে সাম্প্রতিক সময়ে যে সাংগঠনিক অস্থিরতা নিয়ে আলোচনা চলছিল, এই বৈঠককে তারই প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy