চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত

2026-06-23T17:49:53+00:00
2026-06-23T17:49:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৪২)
আইনশৃঙ্খলা কমিটির সভা
X

আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রামের চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
 
ভার্চুয়ালি বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাদক, চুরি, ডাকাতি সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধে এবং  ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট উন্নয়ন মূলক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। 

এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস‍্য সচিব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার সম্প্রতি আইনশৃঙ্খলার উন্নতির দিক তুলে ধরে বলেন, আমি থানায় যোগদানের স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ চন্দনাইশের আলোচিত গরুচুরি বন্ধে সক্ষম হয়েছি। অন‍্যান‍্য অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে চাহিদার তুলনায় কম জনবল নিয়ে নির্ঘুম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও প'প কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা রিসোর্স কর্মকর্তা ( ইউআরসি) আকতার সানজিদা জাফর পপি, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, কমিটির সদস‍্য মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম কফিল ও কমিটির অন‍্যান‍্য সদস‍‍্যবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy