শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে

2026-06-23T18:51:22+00:00
2026-06-23T18:51:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৫৬)
পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল
X

পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেনাপোল স্থলবন্দরে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতি তবিবুর রহমান তবি বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শ্রমিক সমাজ এসব অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করতে হবে।

সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, শ্রমিকরা সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বিভ্রান্তিমূলক অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সকল অপপ্রচারের জবাব জনগণই দেবে।

পথসভায় বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি  তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ জামির হোসেন, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলীসহ শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy