মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার

2026-06-23T19:08:40+00:00
2026-06-23T19:08:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৫৮)
মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
X

মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর  বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। 

এ সময় মাদকবিরোধী সচেতনতা বাড়ানো, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ অবস্থানই গড়ে তুলতে পারে নিরাপদ ও সুন্দর মনোহরদী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy