সংসদে এমপি এস এম ফয়সলের জোরালো বক্তব্য

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল

2026-06-23T19:11:35+00:00
2026-06-23T19:11:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সংসদে এমপি এস এম ফয়সলের জোরালো বক্তব্য
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৫৫)
এমপি এস এম ফয়সল
X

এমপি এস এম ফয়সল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধানের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহনের জোরালো বক্তব্য রাখেন।

বাজেট আলোচনায় তিনি বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিপুল জনগোষ্ঠী এখনও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক সংকটের কারনে লক্ষ লক্ষ জনসাধারন চিকিৎসা সেবা থেকে বঞ্জিত। তাই মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে।

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যান-কে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানিয়ে বলেন পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংসদ সদস্য এস. এম. ফয়সল চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, চা-বাগান অধ্যুষিত এ অঞ্চলের শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এছাড়া দীর্ঘদিনের যানজট সমস্যায় ভোগা চুনারুঘাট সদর এলাকার জনদুর্ভোগ লাঘবে একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান তিনি। তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নতুন সড়ক নির্মিত হলে চুনারুঘাট সদরের যানজট কমবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সংসদ সদস্য তাঁর বক্তব্যের শেষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ-৪ আসনের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy