প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৯ পিএম (ভিজিট : ২৮)

X
বাজিতপুরে দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মধ্য মাছিমপুর গ্রামের আনোয়ার হোসেনের শিশু পুত্র জুবায়ের হোসেন (১০) ও মুস্তাকিম হোসেন (৮) নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তারা দুজনেই স্থানীয় আলী হোসেন দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী। গতকাল সকালে বাড়ি থেকে বের হলে এখন পর্যন্ত ফিরে আসেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ অসহায় পরিবারটি তাদের সন্তানদের হন্যে হয়ে খোঁজছেন। তারা সম্পর্কে দুজনেই মামা-ভাগিনা।
থানা সূত্রে জানা গেছে, এরকম চাঞ্চল্যকর খবর কেউ জিডি করতে আসেনি। জিডি করতে আসলে আইনগতভাবে ব্যবস্থা নিবেন বলে বাজিতপুর থানার ওসি এস.এম শহিদুল্লাহ সাংবাদিকদের নিশ্চিত করেন।