গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে গাজীপুরের রাজপথে সরব উপস্থিতি নিশ্চিত করেছে সদর

2026-06-23T19:52:00+00:00
2026-06-23T19:52:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৩৯)
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
X

গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে গাজীপুরের রাজপথে সরব উপস্থিতি নিশ্চিত করেছে সদর মেট্রো থানা যুবদল। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে দলটির নেতাকর্মীরা তাদের কঠোর অবস্থানের জানান দেন।

​বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর রাজবাড়ি রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী জুলাই মঞ্চে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আসলাম মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

​সমাবেশে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন যুবলীগের ঝটিকা মিছিল থেকে সম্প্রতি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের ১৮ কোটি জনগণ বরাবরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

​তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর যুবদল রাজপথে সর্বক্ষণ সতর্ক অবস্থানে থাকবে।

​বিক্ষোভ সমাবেশ থেকে তিনি দলের আগামী দিনের কর্মসূচী ঘোষণা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy