নবীনগরে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ধন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরো দুইজন

2026-06-23T19:56:16+00:00
2026-06-23T19:56:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীনগরে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ধন মিয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৩০)
নিহত ধন মিয়া
X

নিহত ধন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরো দুইজন আহত হন। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ধন মিয়া (৭০) উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের সোলায়মান মিয়ার ছেলে। তিনি শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে ধন মিয়া শিবপুর বাজারে সবজি বিক্রি শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy