বেনপোলে যুবদলের প্রতিবাদ মিছিল

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বেনাপোল

2026-06-23T20:32:34+00:00
2026-06-23T20:32:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেনপোলে যুবদলের প্রতিবাদ মিছিল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৬০)
যুবদলের প্রতিবাদ মিছিল
X

যুবদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বেনাপোল পৌর যুবদল ও শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেনাপোল বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ এবং বেনাপোল পৌর যুবদলের সদস্য ইউনূস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সবসময় সোচ্চার থাকবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy