বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের

2026-06-23T21:54:15+00:00
2026-06-23T21:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৪ পিএম   (ভিজিট : ৬৪)
সিমেন্টবাহী ট্রাক খাদে
X

সিমেন্টবাহী ট্রাক খাদে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-সিঙ্গারবিল আঞ্চলিক সড়কের মিলনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।

মৃত রাসেল মিয়া ট্রাকের শ্রমিক। আহত ট্রাকচালক আবুল কালাম, হেলপার জয়নাল, শ্রমিক আমিনুল হক ও শফিকুল ইসলাম।

জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে আসছিল। পথে মিলন বাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ব্রাহ্মণকাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy