ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ছয়টার দিকে ঘোড়াশাল

2026-06-24T10:40:54+00:00
2026-06-24T10:40:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ছয়টার দিকে ঘোড়াশাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতির নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল ঘোড়াশাল স্টেশন এলাকা থেকে বাজারের দিকে যাচ্ছিল। মিছিলটি নির্ধারিত স্থান অতিক্রম করার পরপরই স্টেশনের কাছে শুক্কুর মিষ্টান্ন ভান্ডার এর সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে করে এসে শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে ককটেল দুটি ছুড়ে পালিয়ে যান। অবিস্ফোরিত ককটেলটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে সেটি কাঠ দিয়ে ঘিরে রাখেন।

খবর পেয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘোড়াশাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পলাশ থানার পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy