প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১৮ পিএম (ভিজিট : ৭১)

X
ছবি: প্রতিনিধি
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে আদালতে মামলা চলমান থাকার পরও ফসলি জমির মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় সেলিম বেপারী বাদী হয়ে মঙ্গলবার টঙ্গিবাড়ী থানায় একটি সাধারন ডাইরী করেন । জানাগেছে, উপজেলার তৌলকাই গ্রামে সেলিম বেপারীর সাথে মজিজল বেপারী গংদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে ।
সেলিম বেপারী জানান, উপজেলার তৌলকাই মৌজার আর এস ৪৪ দাগের পৈতৃক ৩৪ শতাংশ জমি ভোগ দখলে থেকে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে আসছি, আমার ওই ফসলিয় জমি জোর করে দখল করার জন্য বিভিন্ন ভাবে পাঁয়তারা করে আসছে ।
২০শে জুন শনিবার সকাল ৯ টার সময় মফিজল বেপারী গংরা লোকজন নিয়ে আমার নিজ পৈতৃক ফসলিয় জমির মাটি জোর করে কেটে নিয়ে যায় । এ সময় আমি বাঁধা দিলে আমাকে সে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় । এ জমি নিয়ে মুন্সিগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে যাহার নাম্বার ৩৯/২০২৫ ।
মামলা চলমান থাকার পরও তারা জোর করে আমার পৈতৃক দখলির সম্পত্তি মাটি কেটে নিয়ে যায়। এছাড়া মফিজুল বেপারীর আমার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে ।