গ্রেফতারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল

2026-06-24T13:57:00+00:00
2026-06-24T13:57:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্রেফতারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলমের মৃত্যুর সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy