ফেসবুকে ষ্ট্যাটাস ও চিরকুট লিখে ইমামের আত্মহত্যা ‎

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

‎সীতাকুণ্ডে ফেসবুকে ষ্ট্যাটাস ও চিরকুট লিখে মসঝিদের এক ইমাম আত্মহত্যা করেছে| তাঁর নাম মোহাম্মদ আমির হোসেন(৪০)। তিনি চট্টগ্রাম

2026-06-24T14:03:31+00:00
2026-06-24T14:03:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেসবুকে ষ্ট্যাটাস ও চিরকুট লিখে ইমামের আত্মহত্যা ‎
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ৪৩)
মোহাম্মদ আমির হোসেন
X

মোহাম্মদ আমির হোসেন

‎সীতাকুণ্ডে ফেসবুকে ষ্ট্যাটাস ও চিরকুট লিখে মসঝিদের এক ইমাম আত্মহত্যা করেছে| তাঁর নাম মোহাম্মদ আমির হোসেন(৪০)। তিনি চট্টগ্রাম বাঁশখালীর বাসিন্দা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি ১৩ বছর ধরে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। 

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত মঙ্গলবার রাতে নামাজ পড়ার জন্য মসজিদের ইমামকে মুসল্লিরা খোঁজ করছিলেন। তখন মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন তারা। 

এক পর্যায়ে ওই মসজিদের দ্বিতীয় তলায় ইমামকে গলায় ফাঁসদেয়া অবস্থায় ফ্যানের সিলিং এর সাথে ঝুলতে দেখা যায়। 

পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। 

এ সময় মরদেহের পাশে একটি ডায়েরী দেখতে পেয়ে পুলিশ সেটি খুলে একটি চিরকূট দেখতে পান| তাতে লেখা আছে" কলিজা এতদিন এত কথা বলছ হঠাৎ কথা বন্ধ করবা, আমি জানি তুমি আবার আনাসের সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বন্ধ করেছ। 

আমার সময় শেষ কলিজা, আমি মরলে তো তোমার কোনো সমস্যা নাই-সেজন্য মরে যায়ঃ কলিজা, তোমার কলিজা ছলে যাচ্ছে আল্লাহ হাফেজ কলিজা। এছাড়া মৃত্যুর আগে তিনি তার ফেসবুকেও একটি ষ্ট্যাটাস দেখা যায়। 

সেখানে তিনি লেখেন "যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই তাকে দেখায় কষ্টের ভয়" এদিকে অত্র মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, ঘটনার দিন মঙ্গলবার আসরের সময়  মুসল্লিদের নিয়ে মসজিদে তিনি নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। 

আর আমরা মনে করেছিলাম কোথাও কাজে গেছেন তিনি। পরে মুসল্লি ও স্থানীয়রা তাঁকে খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সিলিং এর সাথে তার মরদেহ ঝুলে আছে। আর নিচে একটি মই পড়ে আছে। 

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার কক্ষে গিয়ে দেখা যায় একটি নোট খাতার পাতায় তার চিরকুট লেখা। 

এদিকে  স্থানীয়রা জানান, মসজিদের ইমাম মোহাম্মদ আমির হোসেন বিগত ১৩ বছর যাবত মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। 

তিনি খুব নম্র ও ভদ্র মানুষ| এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, মসজিদের ইমামের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy