নকলায় ব্র্যাক ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সনদ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় ব্র্যাকের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়িত পার্টনারশিপ রেইনফোর্সমেন্ট ফর ইন্টিগ্রেটেড স্কিলস এনহ্যান্সমেন্ট (প্রাইজ) সমন্বিত দক্ষতা

2026-06-24T14:05:13+00:00
2026-06-24T14:05:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নকলায় ব্র্যাক ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সনদ বিতরণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ৭২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় ব্র্যাকের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়িত পার্টনারশিপ রেইনফোর্সমেন্ট ফর ইন্টিগ্রেটেড স্কিলস এনহ্যান্সমেন্ট (প্রাইজ) "সমন্বিত দক্ষতা উন্নয়নের জন্য অংশীদারিত্ব জোরদারকরণ" প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী ও পুরুষ লার্নারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রাইজ প্রকল্পের নকলা শাখার প্রকল্প সংগঠক মো. নূর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক চিন্ময় রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম, গণমাধ্যমকর্মী শফিউল আলম লাভলু ও আব্দুল্লাহ আল-আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" প্রাইজ প্রকল্পের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ সনদ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি ইতিবাচক প্রত্যয় সৃষ্টি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রকল্পের এমসিপি সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সকল প্রশিক্ষণার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।

জানা যায়, প্রাইজ প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নকলা উপজেলায় ৫০ জন নারী ও পুরুষ লার্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy