প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ১৯৪)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় ওয়াল্টন প্লাজা বারহাট্টা ও মোহনগঞ্জের উদ্দ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত। আজ ২৪ জুন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার অথিতপুর বাজারে এই ক্যাম্প উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা-বারহাট্টা শাখার ম্যানেজার জনাব মোঃ রাজমামুদ হোসেন, ওয়ালটন প্লাজা- মোহনগঞ্জ শাখার ম্যানেজার জনাব নাঈম মোঃ সাদী খান মিলাদ, ড. ফাহাদ হোসেন (এমবিবিএস) এবং বনিক সমিতির সভাপতি সামসুল হক আকন্দ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সারাদিন ব্যাপি চলা এই ক্যাম্পে প্রায় ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।