ভূমি ছাড়পত্র ও নকশা অনুমোদনে গতি, নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদে চেয়ারম্যান চউকের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন কার্যক্রম দ্রুত,

2026-06-24T14:53:08+00:00
2026-06-24T14:53:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমি ছাড়পত্র ও নকশা অনুমোদনে গতি, নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদে চেয়ারম্যান চউকের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ২৫)
ভূমি ছাড়পত্র ও নকশা অনুমোদনে গতি, নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদে চেয়ারম্যান চউকের জরুরি বৈঠক
X

ভূমি ছাড়পত্র ও নকশা অনুমোদনে গতি, নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদে চেয়ারম্যান চউকের জরুরি বৈঠক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হয় এবং নাগরিকদের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “নগর উন্নয়নের গতি বজায় রাখতে এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত সময়ে পৌঁছে দিতে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব পরিহার করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন।

চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন অবৈধ স্থাপনা নির্মাণ, নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণ ও নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। নগরের সৌন্দর্য, পরিবেশ ও নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো স্থাপনার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিধিমালা অনুসরণ করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণকে চউকের অন্যতম অগ্রাধিকারমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন ।

চউক সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য (প্রকৌশল)মোঃ জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, নগর উন্নয়ন কমিটির প্রধান, প্রধান পরিকল্পনাবিদ, অথরাইজড অফিসারসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy