লোহাগাড়ায় বাজার নিয়ে চোরের বাড়িতে ব্যবসায়ী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের ব্যবসায়ী নাছির একজন অভাবী চোরকে শাস্তি না দিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ

2026-06-24T14:58:24+00:00
2026-06-24T15:06:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় বাজার নিয়ে চোরের বাড়িতে ব্যবসায়ী
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৫৮ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৩:০৬ পিএম  (ভিজিট : ২৫)
লোহাগাড়ায় বাজার নিয়ে চোরের বাড়িতে নাছির
X

লোহাগাড়ায় বাজার নিয়ে চোরের বাড়িতে নাছির

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের ব্যবসায়ী নাছির একজন অভাবী চোরকে শাস্তি না দিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। 

তিনি ওই ব্যক্তিকে পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করে তার পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী বাড়িতে পৌঁছে দিয়েছেন। 

স্থানীয়দের মতে, অভাব অনেক সময় মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। তাই অপরাধীকে শুধুমাত্র শাস্তি না দিয়ে সংশোধন ও পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার এই উদ্যোগ প্রশংসার দাবিদার। 

এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ জুনাইদ। 

সচেতন মহলের অভিমত, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে বিপথগামী ও অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান, তাহলে অপরাধ কমার পাশাপাশি অনেক পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে। 

ব্যবসায়ী নাছিরের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy