মানবসেবায় ওয়ালটন, কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয়

2026-06-24T15:02:30+00:00
2026-06-24T15:02:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানবসেবায় ওয়ালটন, কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ১২৬)
মানবসেবায় ওয়ালটন, কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
X

মানবসেবায় ওয়ালটন, কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ‘ওয়ালটন’। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কোনাবাড়ী শাখা ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪শ জুন) কোনাবাড়ীর বাইমাইল এলাকার হাজী নোয়াব আলী মার্কেটে অবস্থিত 'হাজী নোয়াব আলী মডেল একাডেমি' প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা কার্যক্রম।

সারাদেশব্যাপী ওয়ালটনের এই বিশেষ মানবিক উদ্যোগের অংশ হিসেবে কোনাবাড়ীর ক্যাম্পে এলাকার বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান। ক্যাম্পে আসা সাধারণ মানুষকে শুধু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শই দেওয়া হয়নি, সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপসহ বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীকে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার বারডেম হাসপাতালের সিসিডি এবং অভিজ্ঞ চিকিৎসক ডা. অভিজিৎ দেবনাথ (এমবিবিএস)।

ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ওয়ালটন প্লাজা- কোনাবাড়ী,গাজীপুর শাখার ম্যানেজার মোঃ সাইদুল বাশার।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা ওয়ালটন প্লাজার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, বর্তমান সময়ে বিনামূল্যে এমন উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের মতো সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী হয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ী শাখা ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই আজ একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরেও সাধারণ মানুষের কল্যাণে ওয়ালটন পরিবারের এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy