গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি

সারাবাংলা

গ্রেফতারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে

2026-06-24T16:09:25+00:00
2026-06-24T17:12:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:০৯ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ৭৫)
কারাগারে নুরুল আলমের শেষ ছবি
X

কারাগারে নুরুল আলমের শেষ ছবি

গ্রেফতারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

মারা যাওয়া নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেঁমশা ইউনিয়নের বাবর হোসেনের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার ঢেঁমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। 

তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, মঙ্গলবার কারাগারে আসেন নুরুল আলম। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে তার সঙ্গে আমার কথা হয়। সে জানায় তার শরীর খারাপ লাগছে। এরপর তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান। 

মৃত নুরুল আলমের বোন বকুল আক্তার বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। গতকাল দুপুরে সাতকানিয়া থানার সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ সকালেই আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy