কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত- হয়েছে।আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত এ-ই প্রতিফলনকে সামনে রেখে বুধবার

2026-06-24T16:23:34+00:00
2026-06-24T16:23:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৬৬)
কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
X

কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত- হয়েছে। 

আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত এ-ই প্রতিফলনকে সামনে রেখে বুধবার (২৪ জুন)  সকালে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেন্দুয়া বাস্তবায়নে কংগ্রেসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ কেন্দুয়া  উপজেলা নির্বাহী মোঃ রিফাতুল ইসলাম সভাপতিত্বে 'পার্টনার কংগ্রেস ২০২৬' অনুষ্ঠিত হয়। 

এতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএস এর কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, বিশিষ্ট কৃষিবিদ তৌফিক আহমদ খান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ  চন্দন কুমার মহাপ্রাত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা- মোখলেছুর রহমান। 

বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম প্রমুখ।

বক্তারা বলেন- বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে 'পার্টনার' প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। 

গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরণের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে। উক্ত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন এবং পিএফএস-এর বাইরের ৩৫ জন অগ্রগামী কৃষক-কৃষাণী নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরে কেন্দুয়া উপজেলায় ৯ টি পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল)-এর মাধ্যমে ২২৫ জন কৃষক ও কৃষানীকে ১০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপির তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া মহসিন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান, শাহ আলী তৌফিক রিপন, কোহিনূর আলম, লুৎফুর রহমান, আবদুল আউয়াল খান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy