প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম (ভিজিট : ২২)

X
ভূঞাপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন। এর আগে রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ওই গ্রামের হাসান আলীর ছেলে।
জানা যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রবিবার বিকালে মেয়েটির মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। ঘটনাটি প্রভাবশালী একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা বাদি হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান- এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।