দেবিদ্বারে যুবদলের বিক্ষোভ মিছিল

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

রাজনীতির নামে অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুবদল। বুধবার

2026-06-24T18:41:33+00:00
2026-06-24T18:41:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে যুবদলের বিক্ষোভ মিছিল
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৫৬)
বিক্ষোভ মিছিল
X

বিক্ষোভ মিছিল

রাজনীতির নামে অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুবদল। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি অনুযায়ী, দেবিদ্বারের পুরাতন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “গত কয়েক বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত কিছু নেতা যারা বিভিন্ন অপকর্ম, জবরদস্তি এবং হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবিলম্বে এসব অপরাধীকে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। এছাড়া পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সি ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম কর্মসূচিতে নেতৃত্ব দেন।

প্রতিবাদ মিছিলে দেবিদ্বার উপজেলা, পৌরসভা এবং ১৫টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীরা যেই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত দেবিদ্বারের সচেতন জনগণ ও যুবদলের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy